বারাসত স্টেট ইউনিভার্সিটির হস্টেলে TMCP-ABVP সংঘর্ষ, উত্তেজনা ছড়াল ক্যাম্পাসে

বারাসত স্টেট ইউনিভার্সিটির হস্টেলে TMCP-ABVP সংঘর্ষ, উত্তেজনা ছড়াল ক্যাম্পাসে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টানা উত্তেজনার রেশ কাটতে না কাটতেই বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে হিংসাত্মক পরিস্থিতি তৈরি হল। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের হস্টেল চত্বরে তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)-এর সদস্যদের মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠেছে। তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে শুরু হওয়া বচসা দ্রুত হাতাহাতি ও মারপিটে রূপ নেয়। পরিস্থিতি ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা হস্টেল চত্বরে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ক্যাম্পাসে বড় করে রাখীবন্ধন উৎসব আয়োজনের প্রস্তুতি চলছিল। টিএমসিপির অভিযোগ, ওই অনুষ্ঠানের আয়োজনের ক্ষেত্রে কর্তৃপক্ষ নিরপেক্ষ ভূমিকা পালন না করে এবিভিপির সদস্যদের মদত ও সহযোগিতা করছে। এই বিষয়কে কেন্দ্র করেই মঙ্গলবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে প্রথমে তীব্র বচসা শুরু হয়। পরে সেই বচসা হাতাহাতি এবং মারপিটে গড়ায় বলে অভিযোগ।

ঘটনার দায় টিএমসিপির উপর চাপিয়ে সরব হয়েছেন এবিভিপির বারাসত নগর সম্পাদক প্রীতম পাঠক। তাঁর অভিযোগ, রাখীবন্ধন উৎসবের আয়োজন নিয়ে আলোচনার কথা বলে এবিভিপির সদস্য অভিষেক পাল এবং পলিটিক্যাল সায়েন্সের এমএ প্রথম বর্ষের ছাত্র অরূপ বিশ্বাসকে ডেকে নিয়ে যায় টিএমসিপির আলতাফ ও তাঁর সঙ্গীরা।

প্রীতম পাঠকের দাবি, সেখানে তাঁদের উপর হামলা চালানো হয় এবং ধারাল ব্লেড দিয়ে আঘাত করা হয়েছে। তাঁদের উপর হামলার খবর পেয়ে এবিভিপির কয়েকজন ছাত্র হস্টেলের দিকে ছুটে গেলে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয় বলেও দাবি করেছেন তিনি।

ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় চত্বরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের তরফে কী পদক্ষেপ করা হয় এবং সংঘর্ষের ঘটনায় কোনও অভিযোগ বা আইনি ব্যবস্থা নেওয়া হয় কি না, এখন সেদিকেই নজর রয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top