হাসপাতালে আর থাকতে চাইছেন না বিমান বসু, দিল্লি এইমসেই আরও দু’দিন পর্যবেক্ষণে রাখার সম্ভাবনা

হাসপাতালে আর থাকতে চাইছেন না বিমান বসু, দিল্লি এইমসেই আরও দু’দিন পর্যবেক্ষণে রাখার সম্ভাবনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – হাসপাতালে আর থাকতে চাইছেন না বামফ্রন্ট চেয়ারম্যান তথা বর্ষীয়ান সিপিএম নেতা বিমান বসু। দ্রুত কলকাতায় ফিরতে চাইছেন তিনি। তবে দিল্লি এইমসের চিকিৎসকরা এখনও তাঁকে ছুটি দিতে রাজি নন। বয়সজনিত কারণে আরও দু’দিন তাঁকে পর্যবেক্ষণে রাখা হতে পারে বলে সিপিএম সূত্রে জানা গিয়েছে।

চিকিৎসকদের পর্যবেক্ষণ শেষ হওয়ার পরও বিমান বসু সঙ্গে সঙ্গে কলকাতায় ফিরতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। ছুটি পাওয়ার পর আপাতত দিল্লিতেই কয়েকদিন বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হতে পারে তাঁকে।

দলের একটি কাজে শুক্রবার কলকাতা থেকে বিমানে দিল্লি রওনা দিয়েছিলেন বিমান বসু। বিমানে থাকাকালীন তিনি সামান্য অসুস্থ বোধ করেন। দিল্লি বিমানবন্দরে নামার পর সরাসরি একে গোপালন ভবনে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেন তিনি।

পরীক্ষার পর চিকিৎসকরা জানান, তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কমে গিয়েছে। তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেওয়া হয়। এরপর পার্টি অফিসের সদস্যরা বিমান বসুকে দিল্লির এইমসে নিয়ে যান। সেখানে ফের পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা অক্সিজেন দেওয়ার সিদ্ধান্ত নেন। তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে ভর্তি করে অক্সিজেন দেওয়া শুরু হয়।

পরে জানা যায়, বিমান বসুর শরীরে পেসমেকারও বসানো হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। তবে বয়সজনিত কারণে কোনও ঝুঁকি নিতে চাইছেন না চিকিৎসকরা। তাই আরও অন্তত দু’দিন তাঁকে পর্যবেক্ষণে রাখার সম্ভাবনা রয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top