ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা, শনিবার থেকেই বদলাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া

ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা, শনিবার থেকেই বদলাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা: ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। এর প্রভাবে শনিবার থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তন আসতে পারে। কলকাতা-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার ২৯ অগস্ট উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলের কাছে একটি নিম্নচাপ এলাকা তৈরি হতে পারে। এদিন কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে।

শনিবার দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও এলাকায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। তবে একই জেলার সর্বত্র সমান বৃষ্টি হবে না।

দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। অন্যান্য জেলাতেও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

রবিবারও বৃষ্টির দাপট বজায় থাকার সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই শনিবার বাইরে বেরোনোর সময় আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রাখার পরামর্শ থাকছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top