ট্রাম্পের দূতদের সফরের আগেই যুদ্ধবিরতির প্রস্তাব জেলেনস্কির! মস্কো-কিয়েভে শান্তি আলোচনার আবহ

ট্রাম্পের দূতদের সফরের আগেই যুদ্ধবিরতির প্রস্তাব জেলেনস্কির! মস্কো-কিয়েভে শান্তি আলোচনার আবহ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিদেশ – যুদ্ধ থামানোর সম্ভাব্য সমাধান খুঁজতে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই দূত। শনিবার মস্কোয় যাওয়ার কথা জ্যারেড কুশনারের এবং রবিবার কিয়েভে পৌঁছবেন স্টিভ উইটকফ। তাঁদের এই সফরকে ঘিরেই রাশিয়া-ইউক্রেনের মধ্যে নতুন করে শান্তি আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যেই রাশিয়ার সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেনস্কি।

শুক্রবার টেলিগ্রাম বার্তায় জেলেনস্কি জানান, কুশনার ও উইটকফের সফর নিয়ে মার্কিন প্রেসিডেন্টের দলের সঙ্গে আলোচনা হয়েছে। কিয়েভে মার্কিন প্রতিনিধিদের যাতায়াত যাতে নির্বিঘ্নে হয়, সেই বিষয়টিও আলোচনায় এসেছে। এমনকি তাঁদের সফরের সময় রুশ আকাশসীমাতেও স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

এই পরিস্থিতিতে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন জেলেনস্কি। তাঁর বক্তব্য, কুশনার ও উইটকফের সফর এবং তাঁদের সঙ্গে আলোচনার জন্য প্রয়োজনীয় সময়টুকু রাশিয়া ও ইউক্রেন—উভয় পক্ষেরই বিমান হামলা বন্ধ রাখা উচিত। ইউক্রেন ওই সময়ে কোনও বিমান হামলা চালাবে না বলেও স্পষ্ট করেছেন তিনি। একইভাবে রাশিয়াকেও হামলা বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top