রাজ্য – আজ থেকেই বর্ধিত হারে বার্ধক্য, বিধবা এবং দিব্যাঙ্গ ভাতা পাঠানো শুরু করবে রাজ্য সরকার। এতদিন এই তিন ধরনের ভাতার পরিমাণ ছিল মাসে ১,০০০ টাকা। আগেই সেই অঙ্ক বাড়িয়ে ১,৫০০ টাকা করার ঘোষণা করেছিল রাজ্য সরকার। সেই সিদ্ধান্ত অনুযায়ী, এবার থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে বর্ধিত হারে ভাতার টাকা পাঠানো হবে।
এর ফলে বার্ধক্য, বিধবা এবং দিব্যাঙ্গ ভাতার উপভোক্তারা আগের তুলনায় প্রতি মাসে ৫০০ টাকা বেশি পাবেন। সরকারের এই সিদ্ধান্তে সংশ্লিষ্ট উপভোক্তাদের আর্থিক সহায়তা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
আজ থেকে বর্ধিত হারে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হওয়ায় দীর্ঘদিনের ঘোষণার বাস্তবায়নও শুরু হল। উপভোক্তাদের অ্যাকাউন্টে ধাপে ধাপে এই বর্ধিত ভাতার টাকা পৌঁছবে।




















