মা দুর্গার ১০ হাতের বদলে ১১! সরকারি বিজ্ঞাপনে বড় ভুল, প্রকাশ্যে ক্ষমা চাইলেন শুভেন্দু অধিকারী

মা দুর্গার ১০ হাতের বদলে ১১! সরকারি বিজ্ঞাপনে বড় ভুল, প্রকাশ্যে ক্ষমা চাইলেন শুভেন্দু অধিকারী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – আসন্ন দুর্গাপুজো ঘিরে রাজ্যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুজো কমিটিগুলির জন্য অনুদান, বিদ্যুৎ বিলের ক্ষেত্রে ছাড়, অষ্টমীর দিন মদ বিক্রি বন্ধ রাখা থেকে শুরু করে কলকাতার কয়েকটি রাস্তায় পুজোর অনুমতি না দেওয়া—বৈঠকে একাধিক বিষয় নিয়ে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এর পাশাপাশি, পুজোর পরের কার্নিভ্যালের পরিবর্তে মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে বিশেষ কর্মসূচির পরিকল্পনার কথাও জানানো হয়েছে। এরই মধ্যে একটি সরকারি বিজ্ঞাপন ঘিরে ভুলের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী।

সরকারি ওই বিজ্ঞাপনে ব্যবহৃত মা দুর্গার ছবিতে ১০টি হাতের পরিবর্তে দেখা যায় ১১টি হাত। দুর্গাপুজোর আগে এমন ভুল সামনে আসতেই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনা শুরু হয়। শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে প্রকাশ্যেই দুঃখপ্রকাশ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে এই ভুলের জন্য তিনি ক্ষমা চাইছেন এবং ভবিষ্যতে সরকারি প্রচারে যাতে এমন ত্রুটি না হয়, সে বিষয়ে আরও সতর্ক থাকা হবে।

মুখ্যমন্ত্রীর বক্তব্য, সকালে একটি ত্রুটিপূর্ণ সরকারি বিজ্ঞাপন প্রকাশিত হয়েছিল এবং সেই ভুলের জন্য তিনি ক্ষমাপ্রার্থী। তাঁর দাবি, বিজ্ঞাপন প্রকাশের সঙ্গে যুক্ত সংশ্লিষ্টদের ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে সরকারি বিজ্ঞাপন তৈরির ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

তবে মুখ্যমন্ত্রীর ক্ষমাপ্রার্থনার পরেও রাজনৈতিক চাপানউতোর থামেনি। বিজ্ঞাপনে দেবী দুর্গার ছবির এই ভুলকে হাতিয়ার করে রাজ্য সরকারকে আক্রমণ করেছে বিরোধী দল তৃণমূল। ফলে দুর্গাপুজোর প্রস্তুতির আবহেই সরকারি বিজ্ঞাপনের এই ত্রুটি ঘিরে রাজনৈতিক বিতর্কও নতুন করে সামনে এসেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top