রাইটার্স বিল্ডিংয়ের সংস্কারে আদানি গোষ্ঠীর আগ্রহ! মহাকরণের ‘রি-ইম্যাজিনিং’-এ ১০০-১২০ কোটি টাকার প্রাথমিক প্রস্তাব

রাইটার্স বিল্ডিংয়ের সংস্কারে আদানি গোষ্ঠীর আগ্রহ! মহাকরণের ‘রি-ইম্যাজিনিং’-এ ১০০-১২০ কোটি টাকার প্রাথমিক প্রস্তাব

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – রাজ্যের প্রশাসনিক ও ঐতিহাসিক ঐতিহ্যের অন্যতম প্রতীক রাইটার্স বিল্ডিং বা মহাকরণকে নতুন করে সংস্কার ও পুনরুজ্জীবিত করার প্রস্তাব এসেছে আদানি গোষ্ঠীর তরফে। প্রশাসনিক সূত্রের খবর, পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে প্রাথমিক প্রস্তাব পাওয়ার পর আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি তাতে সম্মতি জানিয়েছেন। তাঁদের গোষ্ঠী রাইটার্স বিল্ডিংয়ের সংস্কার ও ‘রি-ইম্যাজিনিং’-এর কাজ হাতে নিতে আগ্রহী বলেও জানা গিয়েছে।

সূত্রের খবর, ইতিমধ্যেই আদানি গোষ্ঠীর পরামর্শদাতা তথা অবসরপ্রাপ্ত আইএএস সঞ্জয় ধাডে এবং রাজ্য পূর্ত দফতরের চিফ ইঞ্জিনিয়ার বিনয় মজুমদার যৌথভাবে রাইটার্স বিল্ডিং পরিদর্শন করেছেন। সেই পরিদর্শনের পর প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, গোটা ভবনটির সংস্কার ও পুনরুজ্জীবনের কাজে প্রায় ১০০ থেকে ১২০ কোটি টাকা খরচ হতে পারে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, প্রস্তাবটির মূল লক্ষ্য রাইটার্স বিল্ডিংয়ের ঐতিহাসিক ঐতিহ্য, স্থাপত্যিক বৈশিষ্ট্য এবং প্রশাসনিক গুরুত্ব অক্ষুণ্ণ রেখে ভবনটিকে নতুনভাবে সাজিয়ে তোলা। তবে বিষয়টি এখনও সরকারের বিবেচনাধীন। চূড়ান্ত সিদ্ধান্তের আগে ভবনের বর্তমান অবস্থা, সংস্কারের প্রয়োজনীয়তা, কারিগরি বিষয় এবং সংশ্লিষ্ট সরকারি বিধি-নিয়ম খতিয়ে দেখা হবে।

আদানি গোষ্ঠীর প্রস্তাবে রাইটার্স বিল্ডিংয়ের ‘হেরিটেজ গ্লোরি’ পুনরুদ্ধারের পাশাপাশি ভবনটির ঐতিহাসিক প্রশাসনিক গুরুত্ব ও স্থাপত্যিক বৈশিষ্ট্যকে আরও নতুনভাবে তুলে ধরার পরিকল্পনা রয়েছে বলে প্রশাসনিক সূত্রের দাবি। দীর্ঘদিনের এই ঐতিহাসিক ভবন সংরক্ষণ, প্রয়োজনীয় সংস্কার এবং ভবিষ্যতে আরও কার্যকরভাবে ব্যবহারের উপযোগী করে তুলতে কী কী পদক্ষেপ প্রয়োজন, তা নিয়েই প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top