রাজ্য – পশ্চিমবঙ্গের বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হল বিকাশ ভবনে। শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা মিশ্র বিশ্বাসের সঙ্গে রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকারে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। বৈঠকে রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তির বর্তমান অগ্রগতি এবং ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয় যুবসমাজের মেধা, উদ্ভাবনী শক্তি ও সম্ভাবনাকে কাজে লাগানোর বিষয়ে। তরুণ প্রজন্মের দক্ষতা ও সৃজনশীলতাকে ব্যবহার করে রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রকে আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন উপস্থিত বিশিষ্টজনেরা।
বিজ্ঞানমনস্ক, প্রযুক্তিনির্ভর এবং আত্মনির্ভর ভবিষ্যৎ গড়ে তোলাই সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা মিশ্র বিশ্বাস। তাঁর বক্তব্যে রাজ্যের তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও উদ্ভাবনের সঙ্গে আরও বেশি করে যুক্ত করার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
পশ্চিমবঙ্গকে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে আরও এগিয়ে নিয়ে যেতে ভবিষ্যতে নতুন উদ্যোগ ও পরিকল্পনার উপর জোর দেওয়া হবে বলেই বৈঠক থেকে ইঙ্গিত মিলেছে। যুবসমাজের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে আত্মনির্ভর বাংলার লক্ষ্যে এগিয়ে যাওয়ার বার্তাই এ দিনের আলোচনায় উঠে এসেছে।




















