৭৫% উপস্থিতি না থাকলে পরীক্ষা নয়! বিজ্ঞপ্তি ঘিরে সুরেন্দ্রনাথ ল কলেজে রাতভর বিক্ষোভ, ভাইস প্রিন্সিপালকে ঘেরাও পড়ুয়াদের

৭৫% উপস্থিতি না থাকলে পরীক্ষা নয়! বিজ্ঞপ্তি ঘিরে সুরেন্দ্রনাথ ল কলেজে রাতভর বিক্ষোভ, ভাইস প্রিন্সিপালকে ঘেরাও পড়ুয়াদের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – পরীক্ষায় বসার জন্য ন্যূনতম ৭৫ শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক—সুরেন্দ্রনাথ ল কলেজের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসতেই তীব্র বিক্ষোভ শুরু হয়েছে। বৃহস্পতিবার রাতে কলেজের ভাইস প্রিন্সিপালকে ঘিরে অবস্থান বিক্ষোভে সামিল হন একদল ছাত্রছাত্রী। উপস্থিতির নিয়ম শিথিল করে সকলকে পরীক্ষায় বসার সুযোগ দেওয়ার দাবিতে আন্দোলন শুরু করেন তাঁরা।

দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম সেমিস্টারের পরীক্ষার্থীদের জন্য এই নির্দেশিকা জারি করা হয়েছে। আন্দোলনকারী পড়ুয়াদের অভিযোগ, উপস্থিতির হার কম থাকার কারণে বহু পরীক্ষার্থী সমস্যায় পড়েছেন। শুক্রবার পরীক্ষার ফর্ম ফিল-আপের শেষ দিন হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে বলে দাবি তাঁদের। এই অবস্থায় সকলকে পরীক্ষায় বসার সুযোগ দেওয়ার পাশাপাশি ভাইস প্রিন্সিপালের পদত্যাগের দাবিও তুলেছেন বিক্ষোভকারীরা।

কলেজ সূত্রে জানা গিয়েছে, VRP মডেলের মাধ্যমে পড়ুয়াদের উপস্থিতি নথিভুক্ত করা হয়। গত জুন মাসেই উপস্থিতির হার প্রকাশ করা হয়েছিল এবং সংশ্লিষ্ট পড়ুয়ারা নিজেদের অ্যাটেনডেন্সের তথ্য দেখার সুযোগ পেয়েছিলেন। তবে নতুন বিজ্ঞপ্তি সামনে আসার পরই পরীক্ষায় বসার যোগ্যতা নিয়ে অসন্তোষ ছড়িয়ে পড়ে।

অন্যদিকে, ভাইস প্রিন্সিপাল জানিয়েছেন, বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনা করা হবে। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়কে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি। তাঁর বক্তব্য, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধানের চেষ্টা করা হবে। কলেজে পুলিশ ঢোকানো হবে না বলেও জানিয়েছেন তিনি। যদিও তাঁর আশ্বাসের পরও রাতভর ঘেরাও কর্মসূচি চালিয়ে নিজেদের দাবিতে অনড় রয়েছেন আন্দোলনকারী পড়ুয়ারা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top