২০২৭ বিশ্বকাপে খেলবেন রোহিত শর্মা? জল্পনা জিইয়ে রেখে হিটম্যানের রহস্যময় জবাব, ‘অক্টোবর অনেক দূরের ব্যাপার, তখন দেখা যাবে’

২০২৭ বিশ্বকাপে খেলবেন রোহিত শর্মা? জল্পনা জিইয়ে রেখে হিটম্যানের রহস্যময় জবাব, ‘অক্টোবর অনেক দূরের ব্যাপার, তখন দেখা যাবে’

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



খেলা – ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপে তাঁর অংশগ্রহণ নিয়ে জল্পনা চললেও এখনও নিজের অবস্থান স্পষ্ট করেননি প্রাক্তন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। বিশ্বকাপের আসন্ন আসরে খেলার ইচ্ছার কথা যেমন প্রকাশ্যে জানাননি, তেমনই জাতীয় দল থেকে বাদ পড়ার সম্ভাবনা নিয়েও কোনও স্পষ্ট প্রতিক্রিয়া দেননি তিনি।

বৃহস্পতিবার মুম্বইয়ের একটি অনুষ্ঠানে এক দর্শক সরাসরি রোহিতকে ২০২৭ বিশ্বকাপে তাঁর খেলা নিয়ে প্রশ্ন করেন। পরিচিত হালকা মেজাজেই জবাব দেন ‘হিটম্যান’। তাঁর কথায়, “২০২৭ সালের অক্টোবর অনেক দূরের ব্যাপার। তখনই দেখা যাবে, কী হতে চলেছে।” ফলে রোহিতের উত্তরেও তাঁর ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা কাটেনি।

দক্ষিণ আফ্রিকা-সহ একাধিক দেশে আয়োজিত হতে চলা পরবর্তী ওয়ান ডে বিশ্বকাপের আগে রোহিতকে ভারতীয় দল থেকে বাদ দেওয়ার পরিকল্পনা নির্বাচকদের একাংশের ছিল বলে জল্পনা তৈরি হয়েছিল। জানা যায়, জুলাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ চলাকালীন এমন ভাবনা সামনে এসেছিল। তবে এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ মেলেনি।

ফলে ২০২৭ বিশ্বকাপের আগে রোহিতের আন্তর্জাতিক ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে আগ্রহ ক্রমেই বাড়ছে। আপাতত নিজের অবস্থান না জানিয়ে বিষয়টি সময়ের উপরই ছেড়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেটের অন্যতম অভিজ্ঞ এই ব্যাটার।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top