বঙ্গোপসাগরের নিম্নচাপের জের, রবিবারও বাংলাজুড়ে বৃষ্টির সম্ভাবনা! কলকাতাতেও দফায় দফায় বর্ষণ, বইতে পারে ঝোড়ো হাওয়া

বঙ্গোপসাগরের নিম্নচাপের জের, রবিবারও বাংলাজুড়ে বৃষ্টির সম্ভাবনা! কলকাতাতেও দফায় দফায় বর্ষণ, বইতে পারে ঝোড়ো হাওয়া

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – বাংলা থেকে এখনও পুরোপুরি কাটেনি বৃষ্টির পরিস্থিতি। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের প্রভাবে রবিবারও রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতাতেও দিনভর দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকায় এদিন আকাশ মেঘলা থাকবে। সকাল থেকেই বিভিন্ন জায়গায় কমবেশি বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। ফলে দুর্যোগপূর্ণ পরিস্থিতির আশঙ্কা থাকলেও বড়সড় বর্ষণের পূর্বাভাস নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top