জল্পনার অবসান, ৪ ডিসেম্বর সাতপাকে রিঙ্কু-প্রিয়া! লখনউয়ের রামাডায় বসবে তারকা ক্রিকেটার ও সাংসদের গ্র্যান্ড বিয়ের আসর

জল্পনার অবসান, ৪ ডিসেম্বর সাতপাকে রিঙ্কু-প্রিয়া! লখনউয়ের রামাডায় বসবে তারকা ক্রিকেটার ও সাংসদের গ্র্যান্ড বিয়ের আসর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন – দীর্ঘদিনের জল্পনার অবসান। ভারতীয় ক্রিকেটার তথা কলকাতা নাইট রাইডার্সের (KKR) তারকা ব্যাটার রিঙ্কু সিং এবং সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের বিয়ের দিনক্ষণ ও স্থান চূড়ান্ত হয়েছে বলে খবর। আগামী ৪ ডিসেম্বর লখনউয়ের রামাডা হোটেলে তাঁদের বিয়ের আসর বসতে চলেছে। দুই পরিবারের তরফে ইতিমধ্যেই বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

জানা গিয়েছে, বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ আত্মীয়স্বজনের পাশাপাশি ক্রিকেট এবং রাজনীতির জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তির উপস্থিতি থাকতে পারে। বিয়ের স্থান ও তারিখ চূড়ান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই রিঙ্কু ও প্রিয়ার অনুরাগীদের মধ্যেও উচ্ছ্বাস তৈরি হয়েছে।

রিঙ্কু ও প্রিয়ার প্রথম পরিচয় হয়েছিল এক ক্রিকেটারের বিয়ের অনুষ্ঠানে। সেখান থেকেই তাঁদের সম্পর্কের সূত্রপাত। এরপর প্রায় ১৫ মাস আগে, ২০২৫ সালের ৮ জুন লখনউয়ের দ্য সেন্ট্রাম হোটেলে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের বাগদান সম্পন্ন হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুরা।

বাগদানের পর থেকেই কবে চার হাত এক হবে, তা নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহল ছিল। এবার ৪ ডিসেম্বরের দিনটি সামনে আসায় সেই অপেক্ষার অবসান হতে চলেছে। ক্রিকেট ও রাজনীতির দুই পরিচিত মুখের এই বিয়ে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোরদার চর্চা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top