চিটফান্ড মামলায় সাতসকালেই ইডির হানা! কলকাতা ও সংলগ্ন এলাকায় একসঙ্গে ৬ জায়গায় তল্লাশি, নজরে ব্যবসায়ী

চিটফান্ড মামলায় সাতসকালেই ইডির হানা! কলকাতা ও সংলগ্ন এলাকায় একসঙ্গে ৬ জায়গায় তল্লাশি, নজরে ব্যবসায়ী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – চিটফান্ড প্রতারণা মামলার তদন্তে বুধবার, ১৬ সেপ্টেম্বর সকাল থেকেই তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। কলকাতা ও সংলগ্ন এলাকায় একসঙ্গে একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। সূত্রের খবর, মোট ছ’টি জায়গায় চলছে এই তল্লাশি।

অভিযানের শুরুতেই নারকেলডাঙায় এক ব্যবসায়ীর বাড়িতে পৌঁছয় ইডির একটি দল। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর নাম আব্দুর জব্বর মোল্লা। তদন্তকারীদের দাবি, তাঁর মাধ্যমে চিটফান্ড থেকে সংগৃহীত অর্থ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করা হয়েছিল।

এছাড়াও নেতাজিনগরে এক ব্যক্তির বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে বলে খবর। তদন্তকারীদের সূত্রে তিনি অভিযুক্ত ব্যবসায়ীর ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। চিটফান্ডের মাধ্যমে সংগৃহীত অর্থের একটি অংশ ঘুরপথে অন্যত্র সরিয়ে বৈধ অর্থ হিসেবে দেখানোর চেষ্টা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

একই মামলার সূত্র ধরে কলকাতা ও সংলগ্ন এলাকার বাকি জায়গাগুলিতেও তল্লাশি চালানো হচ্ছে বলে খবর। কোথা থেকে কত টাকা সংগ্রহ করা হয়েছিল এবং সেই অর্থ কোন কোন পথে বিনিয়োগ বা স্থানান্তর করা হয়েছিল, তদন্তে আপাতত সেই আর্থিক লেনদেনের গতিপথই খতিয়ে দেখছে ইডি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top