কলকাতা: সপ্তাহান্তে ফের ঊর্ধ্বমুখী সোনার দাম। শনিবার ২২ ও ২৪ ক্যারাট সোনার দামে সামান্য বৃদ্ধি দেখা গেলেও রবিবার বাজারদর অপরিবর্তিত রয়েছে। গণেশ চতুর্থীর পর উৎসবের মরশুমে সোনার দাম নতুন করে বাড়ায় স্বাভাবিকভাবেই বাড়ছে ক্রেতাদের চিন্তা।
কলকাতায় বর্তমানে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৪২ হাজার ৮৫০ টাকা। একই পরিমাণ ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৫৫ হাজার ৮৪০ টাকা। অর্থাৎ দুই ধরনের সোনার দামই রয়েছে উচ্চস্তরে।
রাজধানী দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৪৩ হাজার টাকা এবং ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৫৫ হাজার ৯৯০ টাকা। মুম্বইয়ে কলকাতার মতোই ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৪২ হাজার ৮৫০ টাকা এবং ২৪ ক্যারাটের দাম ১ লক্ষ ৫৫ হাজার ৮৪০ টাকা।
অন্যদিকে আহমেদাবাদে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৪২ হাজার ৯০০ টাকা। ২৪ ক্যারাট সোনার ক্ষেত্রে একই পরিমাণের দাম ১ লক্ষ ৫৫ হাজার ৮৯০ টাকা। উৎসবের মরশুমে সোনার এই দামের ওঠানামার দিকে তাই নজর রাখছেন ক্রেতারা।



















