ভুতনির বন্যা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন শংকর ঘোষের! নদীপথে জলমগ্ন এলাকা ঘুরে দেখলেন, ত্রাণ ও উদ্ধারকাজ নিয়ে প্রশাসনের সঙ্গে বৈঠক

ভুতনির বন্যা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন শংকর ঘোষের! নদীপথে জলমগ্ন এলাকা ঘুরে দেখলেন, ত্রাণ ও উদ্ধারকাজ নিয়ে প্রশাসনের সঙ্গে বৈঠক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে সহযোগী মন্ত্রীদের সঙ্গে মালদহের বন্যাকবলিত ভুতনি এলাকা পরিদর্শন করলেন পর্যটন ও পরিষদীয় মন্ত্রী শংকর ঘোষ। নদীপথে জলমগ্ন বিভিন্ন এলাকা ঘুরে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখার পাশাপাশি বন্যাত্রাণ শিবিরে গিয়ে মানুষের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি।

এই পরিদর্শনে শংকর ঘোষের সঙ্গে ছিলেন পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী অজয় পোদ্দার, স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার এবং দমকল ও শিক্ষা প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী। পাশাপাশি জেলা ও ব্লক প্রশাসনের আধিকারিকদের সঙ্গেও বন্যা পরিস্থিতি, ত্রাণ পৌঁছে দেওয়া, উদ্ধারকাজ এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ভুতনিতে জলস্তর কিছুটা কমতে শুরু করলেও এখনও বহু মানুষ জলবন্দি এবং তাঁদের দুর্ভোগ পুরোপুরি কাটেনি। দুর্গত মানুষের কাছে দ্রুত ত্রাণ ও প্রয়োজনীয় পরিষেবা পৌঁছে দেওয়া এবং অসুস্থ ও অসহায় মানুষদের জরুরি সহায়তা নিশ্চিত করাকেই এখন প্রধান লক্ষ্য হিসেবে তুলে ধরা হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top