বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ! ২২ থেকে ২৬ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, ভারী বৃষ্টি-ঝোড়ো হাওয়ার সতর্কতা

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ! ২২ থেকে ২৬ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, ভারী বৃষ্টি-ঝোড়ো হাওয়ার সতর্কতা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা: উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় তৈরি ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। এর জেরে রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তন দেখা দিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ধীরে ধীরে শক্তি বাড়িয়ে এই নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আগামী ২২ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত একাধিক এলাকায় ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

রবিবার, ২০ সেপ্টেম্বর কলকাতা, হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সকাল থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী একাধিক এলাকায় দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে। সোমবারও আবহাওয়ার বিশেষ উন্নতির সম্ভাবনা নেই। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে দুর্যোগের মাত্রা আরও বাড়তে পারে।

২২ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পরিস্থিতির কথা মাথায় রেখে ওই দিনের জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

২৩ সেপ্টেম্বর আরও বাড়তে পারে বৃষ্টির দাপট। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলার দু’-এক জায়গায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। ওই দিনও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে দুর্যোগের এই পর্বে সাধারণ মানুষকে আবহাওয়ার পরিবর্তনের দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top