অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে ক্ষোভ, সুযোগ নিয়ে সক্রিয় দালালচক্র! নতুন করে ফর্ম পূরণের নামে টাকা নেওয়ার অভিযোগ বীরভূমে

অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে ক্ষোভ, সুযোগ নিয়ে সক্রিয় দালালচক্র! নতুন করে ফর্ম পূরণের নামে টাকা নেওয়ার অভিযোগ বীরভূমে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বীরভূম:
রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনা ঘিরে একদিকে যেমন উপভোক্তাদের মধ্যে উৎসাহ, তেমনই অন্যদিকে টাকা না পাওয়ার অভিযোগও সামনে আসছে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর জুন মাস থেকে শুরু হওয়া এই প্রকল্পে মাসে ৩ হাজার টাকা করে দেওয়ার কথা। সেপ্টেম্বর মাসেও প্রতিশ্রুতি অনুযায়ী টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে জমা পড়েছে বলে দাবি। ইতিমধ্যেই দেড় কোটিরও বেশি মহিলার অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে বলে জানা গিয়েছে।

তবে প্রকল্পে আবেদন করেও এখনও অনেকে টাকা পাননি বলে অভিযোগ। বীরভূমের বিভিন্ন প্রান্তেও এই নিয়ে মহিলাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। ব্লক অফিস ও পুরসভা চত্বরে নিজেদের সমস্যার কথা জানাতে ভিড় করছেন উপভোক্তারা। কোথাও কোথাও প্রশাসনিক আধিকারিকদের ঘিরে বিক্ষোভও হয়েছে বলে অভিযোগ।

এই পরিস্থিতির সুযোগ নিয়েই অসাধু ব্যক্তিদের একটি দালালচক্র সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ সামনে এসেছে। বীরভূমের মুরারই ১ ব্লক অফিসের সামনে এমনই একটি চক্রের সক্রিয়তার খবর পাওয়া গিয়েছে। অভিযোগ, অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া মহিলাদের নতুন করে আবেদন বা ফর্ম পূরণ করে দেওয়ার নাম করে তাঁদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে।

সূত্রের দাবি, প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত মহিলাদের বিভ্রান্ত করে ভুল তথ্য দেওয়া হচ্ছে। এরপর সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে নতুন করে ফর্ম ফিল আপ করানোর নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ফলে সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার আশায় কেউ যাতে প্রতারণার শিকার না হন, সেই বিষয়টি নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top