পুজো কমিটিতে জোর করে পদ নয়! শমীক ভট্টাচার্যের পর এবার একই বার্তা বিজেপির কেন্দ্রীয় সভাপতির, নেতাদের দেওয়া হল কড়া নির্দেশ

পুজো কমিটিতে জোর করে পদ নয়! শমীক ভট্টাচার্যের পর এবার একই বার্তা বিজেপির কেন্দ্রীয় সভাপতির, নেতাদের দেওয়া হল কড়া নির্দেশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা: দুর্গাপুজো কমিটির পদ দখল নিয়ে দলের নেতা-কর্মীদের আগেই সতর্ক করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর স্পষ্ট নির্দেশ ছিল, জোর করে কোনও পুজো কমিটির সভাপতি, পৃষ্ঠপোষক কিংবা অন্য কোনও পদে থাকা যাবে না। নিজের এলাকার কোনও পুজো কমিটি স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব দিতে চাইলে তবেই সেই প্রস্তাব গ্রহণ করা যাবে। একইসঙ্গে একাধিক পুজো কমিটির পদে থাকার ক্ষেত্রেও সীমাবদ্ধতা রাখার কথা জানানো হয়েছিল।

এবার রাজ্য সভাপতির সেই অবস্থানেই সিলমোহর দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বঙ্গ সফরে এসে দলের সাংসদ, বিধায়ক থেকে শুরু করে প্রথম সারির নেতাদের একই বার্তা দিয়েছেন দলের সর্বভারতীয় সভাপতি। স্থানীয় দুর্গাপুজো কমিটিতে জোর করে ঢুকে পড়া বা পদ নেওয়ার বিষয়টি দল মেনে নেবে না বলে স্পষ্ট করে দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় নেতৃত্বের বার্তা অনুযায়ী, কোনও পুজো কমিটি স্বেচ্ছায় আমন্ত্রণ জানিয়ে সভাপতি, পৃষ্ঠপোষক বা অন্য কোনও দায়িত্ব দিতে চাইলে তবেই সেই পদ গ্রহণ করা যেতে পারে। অর্থাৎ রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্থানীয় পুজো কমিটির নিয়ন্ত্রণ নেওয়ার পরিবর্তে কমিটির নিজস্ব সিদ্ধান্তকেই গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের এই বার্তার ফলে পুজোর মরশুমে দলের জনপ্রতিনিধি এবং নেতাদের ভূমিকা নিয়ে নতুন করে নির্দেশিকা স্পষ্ট হল। স্থানীয় স্তরে পুজো কমিটির সঙ্গে যুক্ত হওয়ার ক্ষেত্রে এবার দলীয় নেতাদের স্বেচ্ছাসেবী আমন্ত্রণ এবং নির্দিষ্ট এলাকার সীমারেখা মেনে চলার উপরই জোর দেওয়া হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top