প্রায় ২৪ ঘণ্টা আটক থাকার পর মুক্তি অভিজিৎ, সৌরভ ও আশুতোষের

প্রায় ২৪ ঘণ্টা আটক থাকার পর মুক্তি অভিজিৎ, সৌরভ ও আশুতোষের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



নয়াদিল্লি: দিল্লিতে নামার পরই আটক করা হয়েছিল ককরোচ জনতা পার্টির তিন সদস্য অভিজিৎ দীপক, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে। প্রায় ২৪ ঘণ্টা আটক থাকার পর রবিবার তাঁদের মুক্তি দেওয়া হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি। সিজেপির লিগাল হেড রত্না সিং সমাজমাধ্যমে পোস্ট করে এই খবর জানান।

সূত্রের খবর, আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১২৬ ও ১৭০ ধারায় তাঁদের আটক করা হয়েছিল। রবিবার সকালে তিনজনকে দিল্লি ক্যান্টনমেন্ট থানায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়। এরপরই তাঁদের মুক্তির নির্দেশ দেওয়া হয় বলে সিজেপির তরফে জানানো হয়েছে।

রত্না সিংয়ের পোস্ট অনুযায়ী, নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত অভিজিৎ, সৌরভ ও আশুতোষকে মুক্তি দিয়েছে। তবে তাঁদের একটি শর্তও দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। আগামী এক বছর শান্তিভঙ্গের মতো কোনও কাজে জড়ানো যাবে না তাঁদের।

তিনজনের মুক্তির পর সমাজমাধ্যমে পোস্ট করে সিজেপি লেখে, দিল্লি পুলিশ শেষ পর্যন্ত অভিজিৎ দীপক, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে মুক্তি দিতে বাধ্য হয়েছে। পোস্টের শেষে লেখা হয়, ‘আরশোলা কখনও মরে না।’ অন্যদিকে, সংবাদ সংস্থা সূত্রেও ধ্রুবের মুক্তির খবর সামনে এসেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top