সুরুচি সংঘের পুজোমণ্ডপে তরুণী স্বেচ্ছাসেবিকাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার কলকাতা পুলিশের ASI

সুরুচি সংঘের পুজোমণ্ডপে তরুণী স্বেচ্ছাসেবিকাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার কলকাতা পুলিশের ASI

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা: দুর্গাপুজোর মণ্ডপে এক তরুণী স্বেচ্ছাসেবিকাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার কলকাতা পুলিশের এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর (ASI)। ঘটনাটি নিউ আলিপুরের সুরুচি সংঘের দুর্গাপুজো মণ্ডপের। অভিযোগকারিণীর বয়স ২১ বছর। তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতে নিউ আলিপুর থানায় মামলা রুজু করেছে পুলিশ। ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি সামনে আসে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত পুলিশকর্মীর নাম কবিরুল হাসান মোল্লা। তাঁর বয়স ৫০ বছর। তিনি কলকাতা আর্মড পুলিশের (KAP) তৃতীয় ব্যাটালিয়নের ‘বি’ কোম্পানির সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ৭৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলাকালীন অভিযুক্তকে চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে বলেও পুলিশ সূত্রে খবর।

কখন ঘটেছিল ঘটনা?

পুলিশ সূত্রে খবর, গত ১৭ অক্টোবর রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে ঘটনাটি ঘটে। সেই সময় সুরুচি সংঘের পুজোমণ্ডপের বেরনোর গেটে স্বেচ্ছাসেবিকার দায়িত্বে ছিলেন ওই তরুণী। অভিযোগ, সেই সময় তাঁর সঙ্গে অনভিপ্রেত শারীরিক স্পর্শ করেন অভিযুক্ত ASI।

ঘটনার পরই তরুণী লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে ১৮ অক্টোবর নিউ আলিপুর থানায় মামলা রুজু হয়। অভিযোগের বিষয়টি অভিযুক্তের পরিবারের সদস্যদেরও জানানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়ো এবং অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছে। তদন্তের অগ্রগতির দিকে নজর রয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top