যাদবপুরে সিপিএমের বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ক্ষতিপূরণ চেয়ে কলকাতা হাই কোর্টে মামলা

যাদবপুরে সিপিএমের বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ক্ষতিপূরণ চেয়ে কলকাতা হাই কোর্টে মামলা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা: দুর্গাপুজোর মধ্যে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বামেদের বুকস্টল ভাঙচুরের অভিযোগ ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। সপ্তমীর রাতে যাদবপুরে সিপিএমের দুটি বুকস্টল ভেঙে দেওয়ার অভিযোগও সামনে আসে। এবার সেই ঘটনায় আদালতের দ্বারস্থ হল সিপিএমের যাদবপুর এরিয়া কমিটি।

বুকস্টল ভাঙচুরের ফলে আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেছে দল। একই সঙ্গে মামলাটির দ্রুত শুনানির আবেদনও জানানো হয়েছে।

ক্ষতিপূরণ চেয়ে আদালতে সিপিএম

যাদবপুরে বুকস্টল ভাঙচুরের ঘটনায় ক্ষতিপূরণ চেয়েছে সিপিএম। দলের যাদবপুর এরিয়া কমিটির তরফে কলকাতা হাই কোর্টে এই আবেদন জানানো হয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে দ্রুত শুনানির আর্জি জানিয়েছে মামলাকারী পক্ষ।

সব ঠিক থাকলে আগামীকাল মামলাটির শুনানি হতে পারে। আদালত এই আবেদনের প্রেক্ষিতে কী নির্দেশ দেয়, এখন সেদিকেই নজর রয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top