জিসি ব্লকের কালীপুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী, শিক্ষাক্ষেত্রে সত্যম রায়চৌধুরীর কাছে বিশেষ আবেদন শুভেন্দুর

জিসি ব্লকের কালীপুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী, শিক্ষাক্ষেত্রে সত্যম রায়চৌধুরীর কাছে বিশেষ আবেদন শুভেন্দুর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


সল্টলেক, কলকাতা — শুক্রবার সল্টলেকের জিসি ব্লকের শ্রীশ্রী কালীপুজোর শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রদীপ প্রজ্জ্বলন ও আরতির মাধ্যমে পুজোর সূচনা করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলার আধ্যাত্মিক ঐতিহ্যের কথা তুলে ধরার পাশাপাশি সমাজ, সংস্কৃতি ও বিশেষ করে শিক্ষাক্ষেত্রে টেকনো ইন্ডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা তথা সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের আচার্য ড. সত্যম রায়চৌধুরীর অবদানের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী।

এ বছর জিসি ব্লকের কালীপুজোর অন্যতম আকর্ষণ ৩০ থেকে ৩৫ ফুট উচ্চতার বিশাল সনাতনী থিমের মা কালীর প্রতিমা। মণ্ডপ ও মাতৃপ্রতিমার প্রশংসা করে মুখ্যমন্ত্রী জানান, এই ব্লকের সঙ্গে তাঁর দীর্ঘদিনের স্মৃতি জড়িয়ে রয়েছে। ২০০৯ সালের পর সাংসদ হিসেবে কাজ না থাকলে তিনি প্রায় প্রতিদিন রাতে জিসি ব্লকের মাঠে হাঁটতে আসতেন বলেও স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. সত্যম রায়চৌধুরী-সহ বিশিষ্ট ব্যক্তিরা। বেসরকারি শিক্ষা ব্যবস্থায় সত্যম রায়চৌধুরীর অবদানের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী রাজ্যের শিক্ষাক্ষেত্রে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আরও উন্নয়নমূলক কাজ করার জন্য সত্যমবাবুর কাছে আবেদন রাখেন তিনি।

এদিন মুখ্যমন্ত্রীর বিশেষ আবেদন ছিল, সত্যম রায়চৌধুরীর প্রতিষ্ঠানে যাতে দরিদ্র কৃষক পরিবারের ছেলেমেয়েরা স্বল্প খরচে পড়াশোনার সুযোগ পায়, তার ব্যবস্থা করা হোক। শিক্ষার সুযোগ যাতে আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের কাছেও পৌঁছে যায়, সেই বার্তাই উঠে আসে তাঁর বক্তব্যে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top