নেতানিয়াহুকে সরকার গঠনের ডাক নয়, ইজরায়েলে বড় রাজনৈতিক ধাক্কা! দায়িত্ব পেলেন প্রতিদ্বন্দ্বী আইজেনকোট

নেতানিয়াহুকে সরকার গঠনের ডাক নয়, ইজরায়েলে বড় রাজনৈতিক ধাক্কা! দায়িত্ব পেলেন প্রতিদ্বন্দ্বী আইজেনকোট

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


ইজরায়েল —

ইজরায়েলের নির্বাচনের ফল প্রকাশের পর বেশ কয়েক দিন কেটে গেলেও সরকার গঠন নিয়ে জট কাটেনি। কোনও পক্ষই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। আর এবার সরকার গঠনের প্রক্রিয়ায় বড় ধাক্কা খেলেন দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। প্রেসিডেন্টের তরফে সরকার গঠনের ডাক পেলেন না তিনি। পরিবর্তে সেই দায়িত্ব দেওয়া হচ্ছে তাঁর প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আইজেনকোটকে।

ইজরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগের কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, রবিবার আনুষ্ঠানিকভাবে আইজেনকোটকে সরকার গঠনের নির্দেশ দেওয়া হবে। গত সপ্তাহে টানা দু’দিন ধরে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেন প্রেসিডেন্ট। সেই আলোচনার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নেতানিয়াহুর দীর্ঘদিনের রাজনৈতিক আধিপত্যের সামনে এটি বড় চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে। তবে আইজেনকোটের সামনে সরকার গঠনের পথ এখনও যথেষ্ট কঠিন। কারণ, সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজনীয় আসন তাঁর জোটের হাতে নেই।

কার হাতে কত আসন?

ইজরায়েলের সংসদে মোট আসন সংখ্যা ১২০। সরকার গঠনের জন্য প্রয়োজন কমপক্ষে ৬১টি আসন। গত ২৭ অক্টোবরের নির্বাচনে আইজেনকোটের নেতৃত্বাধীন চার দলের জোট পেয়েছে ৪৮টি আসন। অন্যদিকে, নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোটের ঝুলিতে রয়েছে ৫৩টি আসন।

এবারের নির্বাচনে আরব দলগুলি পেয়েছে ১৯টি আসন, যা কার্যত রেকর্ড। ফলে সরকার গঠনের ক্ষেত্রে তাদের সমর্থনও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এখন দেখার, প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা জোগাড় করে শেষ পর্যন্ত সরকার গঠন করতে পারেন কি না আইজেনকোট, নাকি ফের রাজনৈতিক সমীকরণে বদল আসে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top