শব্দবাজি রুখতে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ মানতে নারাজ অগ্নিমিত্রা, দূষণ কমাতে গোলাপ জল মেশানো স্প্রে

শব্দবাজি রুখতে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ মানতে নারাজ অগ্নিমিত্রা, দূষণ কমাতে গোলাপ জল মেশানো স্প্রে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা —

কালীপুজোয় শব্দবাজি রুখতে কলকাতা পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ মানতে নারাজ পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর দাবি, শব্দবাজি নিয়ন্ত্রণে যথেষ্ট তৎপর ছিল পুলিশ। নিজেও পুলিশের সঙ্গে রাত ৩টে পর্যন্ত শহরের বিভিন্ন রাস্তায় ঘুরেছেন বলে জানিয়েছেন তিনি। তবে এত কিছুর পরেও কিছু এলাকায় নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও বাজি ফাটানো হয়েছে। এ প্রসঙ্গে মন্ত্রীর বক্তব্য, “সব বাড়ির সামনে পুলিশ দাঁড় করিয়ে রাখা সম্ভব নয়।”

শব্দদূষণের পাশাপাশি বায়ুদূষণ নিয়ন্ত্রণেও একাধিক পরিকল্পনার কথা জানিয়েছেন অগ্নিমিত্রা। তাঁর দাবি, শহরের রাস্তাঘাটে জল স্প্রে করার সময় দুর্গাপুজো, কালীপুজো ও ছটপুজোর মতো উৎসবের দিনে সেই জলের সঙ্গে গোলাপ জল মেশানো হচ্ছে। এতে একদিকে যেমন ধুলো ও দূষণ নিয়ন্ত্রণে সাহায্য হবে, অন্যদিকে রাস্তায় ছড়াবে সুগন্ধ।

বায়ুদূষণ কমাতে বৃক্ষরোপণের উপরেও বিশেষ গুরুত্ব দিয়েছেন পুরমন্ত্রী। তাঁর মতে, দূষণ নিয়ন্ত্রণে গাছের কোনও বিকল্প নেই। সেই কারণে স্কুলগুলিতে গাছ লাগানোর উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

সম্প্রতি এই বিষয়ে স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মনকে চিঠিও লিখেছেন অগ্নিমিত্রা। তাঁর প্রস্তাব, প্রত্যেক পড়ুয়া নিজের জন্মদিনে স্কুলে বা স্কুল চত্বরে অন্তত দু’টি করে গাছ লাগাবে এবং সারা বছর সেগুলির যত্ন নেবে। এভাবে নিয়মিত বৃক্ষরোপণ করা গেলে শহরের সবুজায়ন বাড়ানোর পাশাপাশি দূষণ নিয়ন্ত্রণেও ইতিবাচক ভূমিকা নেওয়া সম্ভব বলে মনে করছেন তিনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top