এ বছর বাড়িতে ভাইফোঁটার অনুষ্ঠান করবেন না মমতা, সমাজমাধ্যমে জানালেন কুণাল ঘোষ

এ বছর বাড়িতে ভাইফোঁটার অনুষ্ঠান করবেন না মমতা, সমাজমাধ্যমে জানালেন কুণাল ঘোষ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা —

এ বছর নিজের বাড়িতে ভাইফোঁটা পালন করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তাঁর বাড়িতে এবার কোনও ভাইফোঁটার অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে না। মঙ্গলবার রাতে সমাজমাধ্যমে একটি পোস্ট করে এ কথা জানালেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ।

সমাজমাধ্যমে কুণাল লিখেছেন, “মমতাদি এবার ভাইফোঁটা পালন করছেন না। এর আগে বিজয়া পালন করেননি। এবার ভাইফোঁটাও পালন করবেন না।” কেন এই সিদ্ধান্ত, তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি।

কুণালের দাবি, ভোটের পর থেকে তৃণমূল কর্মীদের উপর হামলা, সন্ত্রাস, পুলিশি জুলুম এবং মিথ্যা অভিযোগে গ্রেফতারের ঘটনা ঘটছে। এই পরিস্থিতির কথা মাথায় রেখেই এবার বিজয়া পালন করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। একই কারণে ভাইফোঁটার অনুষ্ঠানও করবেন না বলে জানিয়েছেন তিনি।

তবে পারিবারিক কালীপুজো বন্ধ করা সম্ভব নয় বলেই মায়ের পুজো করেছেন মমতা। কুণাল আরও জানিয়েছেন, কেউ দেখা করতে আসতে পারেন, তবে এবার বাড়িতে ভাইফোঁটার কোনও আনুষ্ঠানিক আয়োজন হবে না। বিষয়টি নিয়ে বিভ্রান্তির কোনও অবকাশ নেই বলেও স্পষ্ট করেছেন তিনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top