কলকাতা পুরসভায় ভোট না হলে ওয়ার্ডে কোঅর্ডিনেটর নিয়োগ, মঙ্গলবার তাঁদের রাজনৈতিক পরিচয় স্পষ্ট করলেন শুভেন্দু

কলকাতা পুরসভায় ভোট না হলে ওয়ার্ডে কোঅর্ডিনেটর নিয়োগ, মঙ্গলবার তাঁদের রাজনৈতিক পরিচয় স্পষ্ট করলেন শুভেন্দু

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা —

কলকাতা পুরসভার নির্বাচন না হলে নাগরিক পরিষেবা কীভাবে পরিচালিত হবে, তা নিয়ে কালীপুজোর এক দিন আগেই নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানিয়েছিলেন, ৩০ নভেম্বরের পর কলকাতার বিভিন্ন ওয়ার্ডে কোঅর্ডিনেটর নিয়োগ করা হবে। তাঁদের মর্যাদা হবে কাউন্সিলরদের সমান। এবার মঙ্গলবার সেই কোঅর্ডিনেটরদের রাজনৈতিক পরিচয় নিয়েও স্পষ্ট বার্তা দিলেন তিনি।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ওয়ার্ডগুলিতে যে কোঅর্ডিনেটর নিয়োগ করা হবে, তাঁরা বিজেপির লোক হবেন। অর্থাৎ, পুরসভায় নির্বাচন না হওয়া পর্যন্ত ওয়ার্ডের নাগরিক পরিষেবা পরিচালনার দায়িত্বে যাঁরা থাকবেন, তাঁদের রাজনৈতিক পরিচয় নিয়েও আর কোনও সংশয় রাখতে চাননি তিনি।

উল্লেখ্য, ওয়ার্ড পুনর্বিন্যাস প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে মামলা করেছিল সিপিএম। সেই মামলায় আদালত নির্দেশ দিয়েছে, ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কলকাতা পুরসভার নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা যাবে না।

এই আইনি জটিলতার কারণে পুরসভা নির্বাচন কবে হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেই পরিস্থিতিতে ৩০ নভেম্বরের পর ওয়ার্ডগুলিতে কোঅর্ডিনেটর নিয়োগের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার তাঁদের বিজেপির প্রতিনিধি হিসেবেই নিয়োগ করা হবে বলে তাঁর বক্তব্যে স্পষ্ট হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top