২৭ নভেম্বর প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফল, কখন ও কোথায় দেখবেন রেজাল্ট?

২৭ নভেম্বর প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফল, কখন ও কোথায় দেখবেন রেজাল্ট?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


শিক্ষা —

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় খবর। আগামী ২৭ নভেম্বর, শুক্রবার প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে ইতিমধ্যেই এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। তবে দুপুর ৩টে থেকে ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা।

কোথায় দেখা যাবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফল?

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট https://result.wb.gov.in-এ গিয়ে পরীক্ষার্থীরা নিজেদের ফলাফল দেখতে পারবেন। এছাড়াও www.results.shiksha ওয়েবসাইটেও প্রকাশিত হবে রেজাল্ট।

স্কুলের মাধ্যমে কীভাবে ডাউনলোড করা যাবে রেজাল্ট?

স্কুল কর্তৃপক্ষের তরফেও পরীক্ষার্থীদের ফলাফল ডাউনলোড করা যাবে। এর জন্য স্কুলগুলিকে https://wbchseapp.wb.gov.in/portal/sec_users/login ওয়েবসাইটে লগইন করতে হবে। সেখান থেকেই পরীক্ষার্থীদের রেজাল্ট ডাউনলোড করতে পারবেন স্কুল কর্তৃপক্ষ।

অর্থাৎ, শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ ফল প্রকাশ হলেও দুপুর ৩টে থেকে বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপে ফলাফল দেখতে পারবেন ছাত্রছাত্রীরা। এখন পরীক্ষার্থীদের নজর শুক্রবারের ফল প্রকাশের দিকেই।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top