
নিজস্ব সংবাদদাত,কলকাতা,২১ জুলাই :গেরুয়া শিবিরে নাম লেখালেন ডাকসাইটে টলিউড অভিনেত্রী রিমঝিম মিত্র। একুশে জুলাই মঞ্চ থেকে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তখন রাজ্যে বিজেপি দপ্তরে যোগদান পর্ব চলছেই।একুশে জুলাইয়ের মঞ্চ থেকে গেরুয়া শিবিরে যোগদান করা অভিনেতা অভিনেত্রী দের আক্রমণ করেন মমতা।আজ রাজ্যে বিজেপি দফতরে দিলীপ ঘোষ বলেন কেউ যদি বিজেপি তে যোগদান করেন তাহলে উনি পুলিশ লাগিয়ে দেয়,এখন আর সেটা পারছে না,উনি বিধানসভায় বলেছেন পুলিশ আমার কথা শুনছে না।আজ দিলীপ ঘোষের হাত ধরে টলিপাড়ার রিমঝিম মিত্র,সুরজিৎ চৌধুরী এছাড়া আরো অনেকে গেরুয়া শিবিরে নাম লেখায়।



















