এশিয়া কাপের প্রথম ম্যাচেই দীপ্তির নজির, মহিলাদের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের রেকর্ড

এশিয়া কাপের প্রথম ম্যাচেই দীপ্তির নজির, মহিলাদের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের রেকর্ড

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



খেলা – থাইল্যান্ডের বিরুদ্ধে এশিয়া কাপের প্রথম ম্যাচেই নজির গড়লেন দীপ্তি শর্মা। তাঁর দুর্দান্ত বোলিংয়ে বড় জয় পেল ভারত। মাত্র ১.১ ওভার বল করে কোনও রান না দিয়ে ৩ উইকেট তুলে নেন ভারতীয় অলরাউন্ডার। তাঁর বোলিং পরিসংখ্যান দাঁড়ায় ১.১-১-০-৩।

এই ৩ উইকেটের সুবাদে মহিলাদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে এককভাবে শীর্ষে উঠে এলেন দীপ্তি। ম্যাচের আগে থাইল্যান্ডের থিপাচা পুথাওয়ংয়ের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে ছিলেন তিনি। এদিন ৩ উইকেট নিয়ে তাঁর মোট উইকেট সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭১। তাও আবার নিজের ১৫০তম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে নেমে এই নজির গড়লেন দীপ্তি।

দীপ্তির দাপুটে বোলিংয়ের সামনে থাইল্যান্ডের ইনিংস থেমে যায় মাত্র ৬৫ রানে। ফলে ৯৪ রানের বড় জয় নিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করে ভারত।

ব্যক্তিগত রেকর্ডের চেয়ে দলের জয়কেই বেশি গুরুত্ব দিচ্ছেন দীপ্তি। ম্যাচের পর তিনি বলেন, “কে পরের ম্যাচে খেলবে, কে রেকর্ডে আমাকে টপকাবে—এসব নিয়ে ভাবি না। নিজের উপর বিশ্বাস রাখি। প্রতিদিন কীভাবে আরও ভালো করা যায়, সেটাই ভাবি। আর দলকে, বিশেষ করে বোলারদের, কীভাবে সাহায্য করা যায়, সেটাই আমার লক্ষ্য।”

এশিয়া কাপে জয় দিয়ে শুরু করায় দলের আত্মবিশ্বাসও বেড়েছে বলে জানান দীপ্তি। তাঁর কথায়, প্রথম ম্যাচ জিতে টুর্নামেন্ট শুরু করলে দলের মধ্যে একটা গতি তৈরি হয়। সেই ছন্দই পরের ম্যাচগুলিতেও ধরে রাখাই এখন ভারতীয় দলের লক্ষ্য।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top