
নিজস্ব সংবাদদাতা,বীরভূম,২২শে জুলাই :উত্তপ্ত ইলামবাজার,তোলা না দেওয়ায় ভাঙচুর অফিস,মারধর নিরাপত্তা রক্ষীকে।
তোলা না দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত ইলামবাজার থানার গোপালনগর গ্রাম। আবাসন প্রকল্পের নির্মাণ সামগ্রী অফিস ঘর ভাঙচুর, লুটপাট, নিরাপত্তা কর্মীকে ধারালো অস্ত্রের কোপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় ইলামবাজার থানার পুলিশ।
ঘটনার সূত্রপাত ইলামবাজার থানার গোপালনগর মৌজায় বি আই টি এম সংলগ্ন অ্যাপেলো ব্যানার্জীর নামে এক ব্যবসায়ীর প্রায় 5 বিঘা জায়গা জুড়ে আবাসন প্রকল্প কাজ চলছিল।অভিযোগ মহিদাপুরের কিছু দুষ্কৃতী এসে তোলার জন্য চাপ দিতে থাকে বেশ কিছুদিন ধরে। বিভিন্নভাবে চাপ সৃষ্টি করলেও আবাসন প্রকল্পের মালিক সেই টাকা না দেওয়ার ফলে গতরাত্রে এই হামলা। আবাসন প্রকল্পের নির্মাণ সামগ্রী ও অফিস ঘরে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। ভেঙ্গে দেওয়া হয়েছে বাউন্ডারি দেওয়াল ও অফিস ঘরের বিভিন্ন অংশ। বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। ভাঙচুর চলাকালীন নিরাপত্তারক্ষীরা বাধা দিতে এলে বেধড়ক মারধর করা হয় তাদেরকেও, ধারালো কষ্ট দিয়েও কোপ মারা হয় এক নিরাপত্তারক্ষীকে।

ইতিমধ্যেই ইলামবাজার থানায় আবাসন কর্তৃপক্ষের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইলামবাজার থানার পুলিশ। পাশাপাশি দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে পুলিশ।



















