সোশ্যাল মিডিয়াতে প্রেমিকার অশ্লীল ছবি পোস্ট, গ্রেফতার প্রাক্তন প্রেমিক।

সোশ্যাল মিডিয়াতে প্রেমিকার অশ্লীল ছবি পোস্ট, গ্রেফতার প্রাক্তন প্রেমিক।

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কলকাতা : প্রেমিকার সাথে সম্পর্ক বিচ্ছেদের পরেই সোশ্যাল মিডিয়াতে অশ্লীল ছবি পোস্ট, গ্রেফতার প্রাক্তন প্রেমিক। বেশকিছুদিন আগে পাটনার দানাপুরের বাসিন্দা রৌশন কুমার সিংহ নামক এক যুবকের সাথে পরিচয় হয় এয়ারপোর্ট থানা অন্তর্গত এলাকার বাসিন্দা এক যুবতীর। তাদের মধ্যে পরবর্তী সময়ে প্রেমের সম্পর্ক তৈরি হয়। কিন্তু গত ৮ মাস আগে তাদের সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাওয়ার পরেই মহিলার গোপনীয় কিছু ছবি সোস্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করতে থাকে ওই যুবক। যুবতী সেই কথায় ভয় না পাওয়ায় ওই যুবক সোশ্যাল মিডিয়াতে এয়ারপোর্ট নিবাসী ওই যুবতীর গোপনীয় কিছু ছবি ছড়িয়ে দেয় বলে বিধাননগর সাইবার ক্রাইম থানাতে অভিযোগ জানায় ওই যুবতী। এই ঘটনার তদন্ত শুরু করে গতকাল রাতে গরিয়াহাট এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। আজ তাকে বিধাননগর আদালতে তোলা হবে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top