
রঘুনাথগঞ্জ :রঘুনাথগঞ্জ থানার ফুলতলা বাস স্ট্যান্ড সংলগ্ন রাস্তার ধারে 10 থেকে 12 টা দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায় আগুন কিভাবে লেগেছে এখনো পর্যন্ত সঠিক কিছু জানা যায়নি তবে অনুমান করা যাচ্ছে ওখানে বেশ কিছু অবৈধভাবে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করত ওপরে ছিল ছিল গ্যাসের দোকান নিচে গ্যাসের গোডাউন আশেপাশে কাপড় দোকান জুতোর দোকান থাকাই আগুন ভয়াবহ আকার ধারণ করে আগুন এর পরিমাণ এতটাই বেশি ছিল যে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিভাতে সক্ষম হয়নি এবং পরে আবার আরেকটি ইঞ্জিন আসে। সব থেকে বড় কথা হল যেখানে আগুন লেগেছিল তার 50 মিটার এর মধ্যেই জঙ্গিপুর সুপারস্পেস্যালিটি হসপিটাল । হসপিটাল চত্বরে রোগীদের মধ্যে একটি আতংক সৃষ্টি হয় বলা যেতেই পারে যেসব গ্যাসের দোকানগুলি অবৈধভাবে গ্যাসের ব্যবসা করছে পৌরসভা বা প্রশাসনের কোনো হেলদোল নেই অবাধে চলছে রমরমিয়ে গ্যাসের ব্যবসা দমকল বাহিনী ঘন্টা তিনেকের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আছে


















