
কলম্বো: বিশ্বকাপের পরেই বেশ কয়েকজন অভিজ্ঞ তারকার ক্রিকেটকে বিদায় জানানোর সম্ভাবনা ছিলই৷ ধোনি আপাতত জাতীয় দল থেকে দু’মাসের ছুটিতে আর্মি ক্যাম্পে যোগ দিয়েছেন৷ তাঁর জাতীয় দলে ফেরার রাস্তা খোলা রয়েছে৷ মালিঙ্গা শেষমেশ বর্ণোজ্জ্বল ওয়ান ডে কেরিয়ারে দাঁড়ি টানার সিদ্ধান্ত নিয়েই নিলেন৷


















