
নিজস্ব সংবাদদাতা, সোনারপুর ,২৫শে জুলাই :ভাগাড়ের জমিতে অবৈধ নির্মানের অনুমতি দিয়ে কাটমানি নেওয়ার অভিযোগ তৄণমুল পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে ৷ অভিযুক্ত সোনারপুর ২ নম্বর পঞ্চায়েতের সদস্য সুর্যকান্ত সর্দার ৷ এই ঘটনাকে কেন্দ্র করে বিদ্যাধরপুর বাজার এলাকায় কাটমানি নিয়ে পোস্টার গ্রামবাসীর ৷ রাতের অন্ধকারে এই পোস্টারগুলি লাগানো হয় ৷ তৄণমুলের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৄতিরাই এই পোস্টার লাগিয়েছে ৷ এলাকায় পাল্টা পোস্টার তৄণমুলেরও ৷ রাতের অন্ধকারে বিজেপির হয়ে যারা এই পোস্টার লাগিয়েছে তাদের মারধোরের হুমকি দিয়ে পাল্টা পোস্টার লাগায় তৄণমুল ৷ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ৷ বিজেপির দাবী তারা নন, গ্রামবাসীরাই এই দুর্নীতির বিরুদ্ধে পোস্টার লাগিয়েছে ৷ অন্যদিকে সোনারপুর দক্ষিন বিধানসভার বিধায়ক জীবন মুখোপাধ্যায় জানান সিপিএম থেকে বিজেপিতে যাওয়া দুষ্কৄতিদের কাজ এটা ৷ তৄণমুলে দুর্নীতিগ্রস্ত কেউ নেই বলে তার দাবী ৷ এই ঘটনায় সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সুর্যকান্ত সর্দার ৷ পোস্টার বিতর্কে তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে প্রশাসন সুত্রে ৷


















