নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত স্কুল পড়ুয়া বোঝাই একটি পুল কার

নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত স্কুল পড়ুয়া বোঝাই একটি পুল কার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি,২৯শে জুলাই :ছোট ছোট স্কুল পড়ুয়া বোঝাই একটি পুল কার নিয়ন্ত্রন হারিয়ে একটি বাড়ির দেওয়ালে ধাক্কা মেরে দেওয়াল ভেঙে ঢুকে যায় বাড়ির ভেতর। ঘটনাটি ঘটেছে আজ সকালে শিলিগুড়ির ৩৬ নম্বর ওয়ার্ড এ। ভাগ্যক্রমে হতাহতের কোনো খবর নেই। প্রত্যক্ষদর্শীদের মতে ছাত্র-ছাত্রীর বোঝাই সেই পুল কারটি চালাচ্ছিল অন্য একটি ছেলে যে ড্রাইভার নয়। ড্রাইভার তাকে গাড়ি চালানোর প্রশিক্ষণ দিচ্ছিল যার জেরেই এই দুর্ঘটনা। ৩৬ ওয়ার্ড কাউন্সিলর এর মতে এভাবে বেপরোয়া ড্রাইভারদের স্কুলের ছোট ছোট ছাত্র ছাত্রীদের নিয়ে যাওয়ার দায়িত্ব দাওয়া ঠিক নয়। আগে ভালোমতো যাচাই করে নেওয়া উচিত সে যোগ্য ড্রাইভার কি না, নইলে পরবর্তীতে এর চেয়েও বোরো দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top