পাঁড়ুই থানার ওসিকে সাবধান করলেন বিজেপি নেতা নির্মল মন্ডল

পাঁড়ুই থানার ওসিকে সাবধান করলেন বিজেপি নেতা নির্মল মন্ডল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, বীরভূম,৩০ শে জুলাই : মঙ্গলবার বীরভূমের ব্লকের ব্লকের বিজেপির পথ অবরোধ শুরু হয়। বিভিন্ন জায়গায় প্রায় ঘণ্টাখানেক অবরোধ তোলার পর তারা তুলে নেই তাদের অবরোধ। বিজেপি কর্মীদের অভিযোগ, বিনা প্ররোচনায় গ্রেফতার করা হয়েছে বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য সম্পাদক শেখ সামাদকে। এছাড়াও তাদের আরও অভিযোগ, পাঁড়ুই থানায় হাটইকড়া গ্রামে অশান্তির ঘটনায় বিজেপি কর্মীদের ওপর অত্যাচার চালানো হচ্ছে এবং তাদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে।

বিজেপির এই পথ অবরোধ কর্মসূচি হয় মহঃবাজার, পুরন্দরপুর, পাঁড়ুই, রামপুরহাট, বোলপুর, সিউড়ি, সাঁইথিয়া, ময়ূরেশ্বর সহ সমস্ত ব্লকে। আর এই সিউড়ির বিজেপির পথ অবরোধ কর্মসূচি থেকেই পুলিশকে হুমকি দিলেন বিজেপি নেতা নির্মল মন্ডল।

তিনি এদিন পুলিশকে প্রকাশ্যে হুমকি সুরে বলেন, “এই পাঁড়ুই থানার ওসিকে সাবধান করছি, আপনি সংযত হোন, সংযত যদি না হন তাহলে আপনার কপালে অনেক কষ্ট আছে। এই সনৎ দাস সহ অন্যান্য কর্মীদের হেনস্তা করছেন। নিউটনের তিনটি সূত্র পড়েছেন? নিউটন সাহেবের তিনটি সূত্র আছে – প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সূত্র বলছে, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আর দারোগাবাবু আপনার কপালে অনেক কষ্ট আছে। তখন এসপি সাহেব আপনাকে বাঁচাতে পারবে না।”

এছাড়াও আজ তিনি তৃণমূল নেতাদের কয়লা, বালি, পাথর ইত্যাদি থেকে কোটি কোটি টাকা তোলা আদায়ের প্রসঙ্গ টেনে বলেন, “এই সকল টাকা বিভিন্ন জায়গায় যায়। সেই টাকার ভাগ অনেক জায়গায় যায়, তাই আপনারা সাবধান হয়ে যান। কারণ দিন বদলাচ্ছে আমরাই ক্ষমতায় আসছি।”

এছাড়াও আজ ওই বিজেপি নেতা নির্মল মন্ডল দাবি করেন, “পুলিশদেরকে নিয়েও আমাদের বিজেপির সংগঠন শুরু হয়েছে। পুলিশের মধ্যেকার একাংশ আমাদের এই সংগঠনে যোগ দিয়েছেন। সেই সকল পুলিশরা যোগ দিয়েছেন যারা, বিজেপি ভক্ত, রাষ্ট্র ভক্ত এবং দেশভক্ত। আমাদের এই সংগঠনের কার্যকলাপ চলছে গোপনে গোপনে। কারণ যারা বেশি দালালি করছে তাদের ওই পুলিশকে দিয়েই হাড়ে হলুদ দিবো আমরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top