দম নেওয়ার জন্যই বিভিন্ন লোক জয়েন করছে : দিলীপ ঘোষ।

দম নেওয়ার জন্যই বিভিন্ন লোক জয়েন করছে : দিলীপ ঘোষ।

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা, ১৮ই আগস্ট : বিজেপিতে দম নেওয়ার জন্যই বিভিন্ন লোক জয়েন করছে বলে জানালেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। সম্প্রতি বিজেপিতে গিয়েও ফের তৃণমুলে ফিরে আসছেন অনেকেই এই প্রসঙ্গে তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম বলেন বিজেপিতে গিয়ে দমবন্ধ হওয়ার কারণে তারা ফের ফিরে আসছেন।

নিরাপত্তার বিষয়ে কলকাতার পুলিশ কমিশনার কে শোভন চট্টোপাধ্যায়ের আবেদন নিয়ে এদিন বারুইপুরে দিলীপ ঘোষ জানান কেন্দ্রীয় সরকার তার নিরাপত্তার ব্যবস্থা করবে। শোভন চট্টোপাধ্যায় দলে আসায় দল আরও শক্তিশালী হবে। দক্ষিন ২৪ পরগনা জেলাতে আগামীদিনে দল ভালো ফল করবে বলে জানান তিনি। শোভন বাবুর অভিজ্ঞতাকে দলের কাজে লাগানো হবে বলে জানান তিনি। কুলপিতে বিজেপির নিখোঁজ কর্মী কাদের মোল্লার খুন হওয়া সম্পর্কে এদিন বারুইপুরে দিলীপ ঘোষ জানান এই ঘটনার প্রতিবাদে দল আন্দোলনে নামবে। আজ বারুইপুরে জেলার বিভিন্ন জায়গা থেকে প্রায় শ’তিনেক নেতাকর্মী বিজেপি তে যোগ দেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top