সীমান্তে ৭ বাংলাদেশী গরু পাচারকারী গ্রেফতার

সীমান্তে ৭ বাংলাদেশী গরু পাচারকারী গ্রেফতার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা, ১৮ই আগস্ট : স্বরুপনগর সীমান্তে ৭ জন বাংলাদেশি পাচারকারী গ্রেফতার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার গাবড্ডা সীমান্তে রবিবার ভোররাতে সাত বাংলাদেশি গরু পাচারকারীরা। ধারালো অস্ত্র দিয়ে তারকাটা কেটে। কচুরিপানার মধ্য দিয়ে গরু বাংলাদেশ ঢোকাচ্ছিল ।সেই সময় ১৫৩ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা তাঁদের কে চ্যালেঞ্জ করলে শূন্যে কয়েক রাউন্ড গুলি চালায় সীমান্তরক্ষী বাহিনী। দুজন গরু পাচারকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বাকি সাতজন হাতেনাতে পাকড়াও করে সীমান্তরক্ষী বাহিনী।

সাত জনের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলার বিভিন্ন থানা এলাকায়। তাদের নাম আইয়ুব আলী,জামাল শেখ, আনারুল শেখ,ফারুক হোসেন, জামাল শেখ,জাহাঙ্গীর আলম,শাহিন মল্লা, এই সাতজনকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয়া হয়।সূত্রের খবর এই বাংলাদেশিকে গ্রেপ্তার করার সময় সীমান্তরক্ষী বাহিনী বেশ কয়েক রাউন্ড শুন‍্যে গুলি চালায় বলে খবর। তাদের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করেছে বিএসএফ ও বেশ কিছু গরু আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী। এদের জেরা করে বেশকিছু ভারতীয় গরু পাচার কারীর নাম উঠে এসেছে তাদের বাড়ি স্বরূপনগর সীমান্ত এলাকায়। তাদের খোঁজ চালাচ্ছে ১৫৩ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top