চটের ব্যাগ তৈরির কারখানার দু তলায় আগুন

চটের ব্যাগ তৈরির কারখানার দু তলায় আগুন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১৮ ই আগস্ট : নিউটাউন এর হাতিয়ারা পশ্চিমপাড়ায় চটের ব্যাগ তৈরির কারখানার দু তলায় আগুন লাগে। দুপুর 1টা 15 নাগাদ আগুন লাগে। আজ রবিবার থাকায় কারখানা বন্ধ ছিল।

আচমকা ধোঁয়া ও আগুনের ফুলকি বাইরে থেকে দেখতে পায় এলাকার যুবকরা। তড়িঘড়ি আগুন নেভাতে বন্ধ কারখানার কাঁচ ভেঙে জল দিতে থাকে। খবর দেওয়া হয় দমকল ও নিউটাউন থানায়। ঘটনাস্থলে দমকলের 2 দুটি ইঞ্জিন আসে। নিউটাউন থানার পুলিশও আসে। দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। সর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে পুলিশ ও দমকল সূত্রের খবর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top