
নিজস্ব সংবাদদাতা,কলকাতা,৪ ঠা সেপ্টেম্বর :বাগুইহাটি থানার অন্তর্গত তেঘরিয়ার একটি মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরি। দোকানের শাটার ভেঙে চুরি হয়ে যায় ১৮০ টি মোবাইল যার আনুমানিক মূল্য প্রায় কুড়ি লক্ষ টাকা। উল্লেখযোগ্য ঘটনা যেখানে রাজ্যের কারিগরি শিক্ষা মন্ত্রী পূর্ণেন্দু বসু ও রাজ্যসভার সাংসদ দোলা সেন এর জনসংযোগ অফিস (আলিঙ্গন) তারই ঠিক নিচে সেলুলার ওয়াল্ড যেখানে ভোর তিনটে নাগাদ দুই দুষ্কৃতী সাটার ভেঙে ঢুকে তাণ্ডব চালায়। ভিতরে সিসি ক্যামেরা থাকা সত্বেও এই ধরনের চুরির ঘটনা যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।


















