
নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা ,৫ই সেপ্টেম্বর : শাসনের বালিপুর এলাকায় রাতে গোয়াল ঘরে গরু নিয়ে যাওয়ার সময় বাড়ির উপর দিয়ে বয়ে যাওয়া এগারো হাজার হাই ভোল্টেজের তার ছিঁড়ে ছিল উঠানে মধ্যে, অন্ধকারে না দেখে তারের কাছে যেতেই দাউদাউ করে জ্বলতে থাকে আলামীন হকের দেহ, ঘটনাস্থলেই তার মৃত্যু হয় । পরিবারের দাবি আলামীনের শরীর দাউদাউ করে জ্বলতে দেখে বাড়ির অন্যন্য সদস্যরা উদ্ধার করতে গেলে তারাও জখম হন। এলাকার মানুষের দাবি একাধিক বার বিদ্যুৎ অফিসে জানিয়েও বাড়ির উপর দিয়ে হাই ভোল্টেজের তার সরান নি বিদ্যুৎ দফতর । বিদ্যুৎ অফিস রাত ভোর ফোন করেও আসেননি কোন বিদ্যুৎ দফতরের কোন কর্মী । রাত ভোর আলামীনের বডি ফেলে বিক্ষোভ দেখাই এলাকার মানুষ। শাসন থানার পুলিশ গেলে বিদ্যুৎ দফতরের কর্মী দের কে আসতে হবে এই দাবি তে উত্তেজনা ছড়ায় শেষে পুলিশ মৃত ব্যক্তির ক্ষতি পূরণের আশ্বাস দেওয়া পর মৃতদেহ তুলতে দেয় তবে ভয়ে বিদ্যুৎ দফতরের কোনও কর্মী আসেন নি বলে অভিযোগ l


















