সদ্যজাত শিশুর মৃত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

সদ্যজাত শিশুর মৃত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা,৩০ শে সেপ্টেম্বরঃ পুত্রশিশুর মৃত দেহ উদ্ধার মধ্যমগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড গভমেন্ট কলোনীর ঘটনা । স্থানীয়রা জানান আজ সকালে ১০ টা নাগাদ এক শিশুর মৃতদেহ পুকুরে ভাসতে দেখা যায় । স্থানীয়রা পুলিশ কে খবর দিলে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় । স্থানীয়দের মনে করছেন শিশুটিকে কেউ ফেলে রেখে গেছে । পাশাপাশি তাদের অভিযোগ স্থানীয় এই পুকুরের বেহালদশা হওয়ায় কারণেই অসামাজিক ও অপরাধ মূলক কাজের পৃথস্থান হয়ে উঠেছে । ঠিক মতন সংস্কার করা হয় না এই পুকুরটি , যার কারনে বিভিন্ন মানুষ এরূপ কাজ করছে ।তবে সংস্কার না করতে পারার জন্য স্থানীয় বাসিন্দাদের দোষ দিলেন ৪ নম্বর ওয়ার্ড পৌরমাতা মমতা রায় সেন । তবে আগামী দিনে স্থানী বাসিন্দাদের সহযোগিতা পেলে পুকুর সংস্কার করা হবে বলে আশ্বাস দেন ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top