
নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা,৩০ শে সেপ্টেম্বরঃ প্রতি বছরের মতো এবছরও নিজের জন্মদিন পালন করতে আপনজন আনন্দ ঘরে এলেন চিত্রাভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। গত ৬ বছর ধরে তিনি এই আপনজন আনন্দঘরের এইচআইভি পজিটিভ ও অনাথ শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের সাথে নিজের জন্মদিন পালন করেন প্রসেনজিৎ। এদিন শিশুদের সাথে কেক কাটা, পায়েস খাওয়া র পাশাপাশি এই আপনজন আনন্দ ঘরের শিশুদের হাতে নতুন জামা তুলে দেন প্রিয় মানুষটি। এরপর নিজের হতে এই শিশুদের ফ্রাইড রাইস ও চিলি চিকেন খেতে দেন প্রসেনজিৎ। কলকাতায় থাকলে প্রতি বছরই নিজের জন্মদিনে এখানে আসতে চান তিনি। সকলে পুজোর শুভেচ্ছা জানিয়ে তিনি আশা করেন পুজোর দিন অন্তত বৃষ্টি হবে না।



















