
নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা, ১লা অক্টোবর : লেকটাউন থানার অন্তর্গত পাতিপুকুর পল্লীশ্রী কলোনিতে এক বৃদ্ধার পচা গলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ওই মহিলার নাম কমলা দেব বর্মন, বয়স ৭৫। তিনি বাড়িতে একাই থাকতেন, তার এক ছেলে দীর্ঘদিন যাবৎ বাইরে থাকে। শুধু তাই নয় কমলা দেবী বেশ কয়েক দিন ধরেই রোগগ্রস্ত ছিলেন। সোমবার থেকে তার কোন খোঁজ খবর না পাওয়ায় সন্দেহ হয় প্রতিবেশীদের। তারপর খোঁজ নিতে গিয়ে তারা দেখেন পিঁপড়ে ও আরশোলার মধ্যে কমলা দেবীর নিথর দেহ রয়েছে। সঙ্গে সঙ্গে লেকটাউন থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে। এবং ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্তে নেমেছে লেকটাউন থানার পুলিশ।


















