
নিউজ ডেস্ক,কলকাতা : অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার কলকাতায় নেতাজি ইনডোর স্টেডিয়ামে অমিত শাহের হাত ধরেই বিজেপিতে যোগ দিলেন সব্যসাচী দত্ত। মঞ্চে অমিত শাহ প্রবেশ করার পরই বিজেপির পতাকা তুলে দেওয়া হয় সব্যসাচীর হাতে। মঞ্চে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি রাজ্য সভাপতিকে উত্তরীয় পরিয়ে সম্মানও জানিয়েছেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া তৃণমূল বিধায়ক।সব্যসাচী দত্ত এদিন বলেন , ধীরে ধীরে এই বাংলা পাকিস্তানে পরিণত হচ্ছে। এবং সেটা হওয়া থেকে অমিতজি আপনি বাঁচান বাংলাকে। এদিন সব্যসাচী তাঁর বিজেপিতে যোগদান নিয়ে বলেন, আমার কাছে দেশ আগে, তারপর দল ও ব্যক্তি।



















