
নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ পা রাখলেন কলকাতায়৷ পা রেখেই বললেন, এনআরসি নিয়ে মানুষজনকে এ রাজ্যে বিভ্রান্ত করা হচ্ছে৷ দিদি বলছেন, এনআরসি হতে দেবেন না৷ আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি কোনও অনুপ্রবেশকারীকে দেশে থাকতে দেব না। প্রত্যেককে দেশের বাইরে যাওয়ার দরজা দেখাব৷ তবে, একজন শরণার্থীকেও এখান থেকে যেতে হবে না৷ এটি বিজেপির প্রতিশ্রুতি৷ “আজকের সভায় শরনার্থীদের আশ্বস্ত করে অমিত শাহ বলেন, “হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধধর্মালম্বী সকল শরনার্থীদের বলতে চাই আপনাদের দেশ থেকে বের করে দেওয়া হবে না৷ কেন্দ্রও আপনাদের এবিষয়ে জোর করবে না৷ রটানো গুজবে কান দেবেন না৷ এনআরসির পূর্বে আমরা নাগরিক সংশোধনী বিল আনব৷ যা এই মানুষজনকে ভারতীয় নাগরিকত্ব পেতে সাহায্য করবে। মঙ্গলবার কলকাতায় পুজো উদ্বোধন করতে এসে এমনটাই বললেন অমিত শাহ৷ এমনকি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের অনুষ্ঠানেও তিনি যোগদান করেন৷ উক্ত অনুষ্ঠানে যোগ দিলেন সদ্য দলে আগত সব্যসাচী দত্ত।



















