পাহাড়ের ওপর কামানের তোপধ্বনিতে শুরু হল বিষ্ণুপুরের মৃন্ময়ী দেবীর সন্ধিপুজো

পাহাড়ের ওপর কামানের তোপধ্বনিতে শুরু হল বিষ্ণুপুরের মৃন্ময়ী দেবীর সন্ধিপুজো

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক, বাঁকুড়াঃ বিষ্ণুপুরে অবস্থিত মৃন্ময়ী মন্দির। মা মৃন্ময়ী মন্দির রাজা জয় মল্ল ৯৯৭ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন। দেবী মৃন্ময়ী ছিলেন মল্ল রাজাদের কুলদেবী। প্রাচীন রীতি আজও চালু আছে।

আজ সকাল থেকেই রাজবাড়ির সকলে মৃন্ময়ী মন্দিরে চরম ব্যস্ততার মধ্যে দেখা যায়।একদিকে দেখাযায় কারিগররা কামানে বারুদ ভরতে ব্যস্ত হয়ে পরেছিলেন। বারুদ ঠাসা শেষ হতেই মূর্চ্ছা পাহাড়ের ওপর কামান বয়ে নিয়ে যাওয়া হয়। এবং কিছুক্ষণের মধ্যেই শুরু হয় তোপধ্বন।

বাংলার সুপ্রাচীন দুর্গাপুজোগুলির মধ্যে একটি হল বাঁকুড়ার বিষ্ণুপুরে মল্লরাজাদের কুলদেবী মৃন্ময়ীর পুজো। আজ এই পাহাড়ের উপর পরপর ৩ টি কামান ফাটিয়ে পুজোর সূচনা করলো রাজপরিবার। একই ৩ টি কামান ফাটিয়ে ঘোষণা করা হল দেবীর সন্ধিপূজা।

আগে পুজোর প্রতিটি মুহূর্ত কামান ফাটিয়ে ঘোষণা করা হোত। সেই রীতি নিয়ম মেনে আজও তোপধ্বনির মাধ্যমে শুরু হলো সন্ধিপূজা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top