শান্তিপুরে পুরোহিত খুনের ঘটনায় গ্রেফতার তিনজন অভিযুক্ত

শান্তিপুরে পুরোহিত খুনের ঘটনায় গ্রেফতার তিনজন অভিযুক্ত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,নদীয়া,১২ ই অক্টোবর:নদীয়ার শান্তিপুরে পুরোহিত খুনের ঘটনায় তিনজন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। তাদের আজ রানাঘাট আদালতে তোলা হবে। অভিযুক্ত তিনজনের নাম স্বপন প্রামানিক, তরুণ মন্ডল এবং সুব্রত ধারা। উল্লেখ্য, গত নবমীর রাতে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় নদীয়া শান্তিপুর থানার বাগদেবী তলা পুরোহিত সুপ্রিয় ব্যানার্জি। পরেরদিন খোঁজাখুজির পর অবশেষে সুপ্রিয় ব্যানার্জির পরিবারের সদস্যরা শান্তিপুর থানায় মিসিং ডায়েরি করে। মিসিং ডাইরির ভিত্তিতে তিনজনকে সেদিন আটক করে জিজ্ঞাসাবাদ শান্তিপুর থানার পুলিশ।গত বৃহস্পতিবার সকালে একটি খালের জলে থাকে মৃত অবস্থায় ভাসতে দেখা যায়। এরপরে উত্তেজিত হয়ে পড়ে ওই এলাকার মানুষজন। রাস্তা আটকে অবরোধ শুরু করে তারা। ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ গেলে বডি আটকে ধরে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে উত্তেজিত জনতা। দীর্ঘক্ষন বিক্ষোভের পর এবং রানাঘাট এসডিপিও ঘটনাস্থলে গিয়ে তদন্তের আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়। এরপরই আটক করা তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতরা জেরায় স্বীকার করে, নবমীর দিন রাত দুটো নাগাদ সুপ্রিয় ব্যানার্জি লক্ষীকান্তপুর এর একটি মন্ডপে গিয়ে ঝামেলা করছিল। এরপর এই তিনজন জোর করে তাকে বাড়িতে নিয়ে আসার সময় পাশের একটি নালায় ধাক্কা মারে। এবং তারা ঘটনাস্থল ছেড়ে চলে যায়। অভিযুক্ত তিনজনকে আজ রানাঘাট মহাকুমা আদালতে তোলা হবে। সূত্রের খবর পুলিশ ধৃত তিন জনকে নিজেদের হেফাজতে চাইতে পারে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top