বৌদির সঙ্গে অবৈধ সম্পর্ক স্বামীর,মানসিক অবসাদে আত্মঘাতী গৃহবধু

বৌদির সঙ্গে অবৈধ সম্পর্ক স্বামীর,মানসিক অবসাদে আত্মঘাতী গৃহবধু

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কলকাতা ,১৫ ই অক্টোবর: বৌদির সঙ্গে অবৈধ সম্পর্ক স্বামীর, মানসিক অবসাদে আত্মঘাতী গৃহবধু ।ঘটনাটি ঘটেছে হরিদেবপুর থানার পশ্চিম পুটিয়ারি করুণাময়ী মেন রোডে।আট বছর আগে ৪৮ বছর বয়সী শিপ্রা দের বিয়ে হয়েছিল এক ব্যক্তির সঙ্গে। অভিযোগ বিয়ের পর থেকেই স্ত্রীর সঙ্গে বনিবনা ছিল না ।সেই ব্যক্তি মাসে ১০ -১২ দিনের জন্য আসতে মহিলার বাপের বাড়ি এবং বউয়ের উপর অত্যাচার করত ।স্থানীয় সূত্রে জানা যায় সেই ব্যক্তি র নিজের বৌদির সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে। সেই নিয়েই মানসিক অবসাদে ভুগছিলেন মহিলা ।এবছর পুজোর আগে থেকে স্বামীর সঙ্গে কোন যোগাযোগ নেই। গতকাল রাত্রিবেলায় স্বামীর কাছে গেছিল ,স্থানীয়রা জানান স্বামীর বাড়িতে ঢুকতে গেলে মারধোর করে মহিলা কে। নিজের বাপের বাড়িতে ফিরে আসে। বাড়ির লোকেরা মহিলাকে বোঝায় ,তারপর আত্মীয়রা নিজেদের বাড়িতে চলে যায়। মহিলা রাতে বাড়িতে একা ছিলো। তার বাড়িতে একটা মুদি দোকান ছিল,সেই দোকান ওই মহিলা (শিপ্রা ) চালাতো । আজ সকালে একজন মুদিখানা দোকানের জিনিস কিনতে গিয়ে দেখে মহিলা আগুনে জ্বলছে। চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসে ,তারপর হসপিটাল এ নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। শিপ্রা দেবীর স্বামী পলাতক।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top