বারুইপুরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী দম্পতি

বারুইপুরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী দম্পতি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগণা,১৮ই অক্টোবর : বিয়ের বছর খানেকের মধ্যেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক দম্পতি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর থানার অন্তর্গত জয়াতলা এলাকায়। মৃতদের নাম তাপস ভুঁইয়া(২৩) ও রূপালী ভুঁইয়া(২২)। বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্যরা এই দম্পতিকে একসাথে ঘরে ঝুলতে দেখে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক অনুমান পারিবারিক বিবাদের জেরেই আত্মঘাতী হয়েছেন ঐ দম্পতি। ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। পাশাপাশি দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top